1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সংঘর্ষ, সীমান্তে সামরিক আইন জারি  - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৪২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সংঘর্ষ, সীমান্তে সামরিক আইন জারি 

দিগন্ত ডেস্ক
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 692 Time View

কম্বোডিয়ার সঙ্গে গত দুই দিন ধরে সীমান্তে চরম উত্তেজনার মধ্যে থাইল্যান্ড তাদের আটটি জেলায় সামরিক আইন জারি করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।…শুক্রবার (২৫ জুলাই) থেকে এই সামরিক আইন তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী।

থাইল্যান্ডের সেনাবাহিনীর চান্থাবুড়ি ও ত্রাত প্রদেশের সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের প্রধান জেনারেল আপিচার্ট সাপারসার্ট এক বিবৃতিতে বলেন, চান্থাবুড়ি প্রদেশের সাতটি জেলায ও ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট অঞ্চলে সেনাবাহিনী এখন আইনশৃঙ্খলা রক্ষার পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।  আলজেজিরার প্রতিবেদনে বলা হয়, সামরিক আইনের পাশাপাশি কম্বোডিয়া সীমান্তবর্তী ছয়টি জাতীয় উদ্যান বা পার্ক খালি করার নির্দেশ দিয়েছে থাই কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এসব এলাকা দ্রুত ছাড়তে বলা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দুই দেশের সেনারা সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার করে গোলাগুলিতে লিপ্ত হয়। শুক্রবার সকালেও সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে বলে থাই সেনাবাহিনী জানিয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেই সীমান্ত পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।  আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের সামরিক আইন জারির এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে ও দুই দেশের সম্পর্ক আরও সংকটাপন্ন হতে পারে।

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধানে না পৌঁছানো যায়, তবে এই সীমান্ত সংঘাত বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork