1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মনোনীত মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মনোনীত মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস

দিগন্ত ডেস্ক
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 317 Time View

দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবিক সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ২০২৫–২০২৭ মেয়াদের নবগঠিত উপদেষ্টা পরিষদে তাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়। এ নিয়োগ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান এবং নেপালের পশ্চিম প্রদেশের গভর্নর মো. নজির মিয়া-এর নির্দেশনায় চূড়ান্ত অনুমোদন পায়।
মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস বাংলাদেশ সেনাবাহিনীর একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর একজন ফ্যাকাল্টি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেখানে বিভিন্ন গবেষণা ও প্রকাশনায় সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
তিনি সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দপ্তরে ডিরেক্টর পার্সোনেল সার্ভিসেস (ডিপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সমগ্র বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নীতি নির্ধারণ, অভিযোগ ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, আনুষ্ঠানিক কার্যক্রম, পদক ও পুরস্কার ব্যবস্থাপনায় অ্যাডজুট্যান্ট জেনারেল ও সেনাপ্রধানকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতাল ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork