1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই উদযাপন’ অনুষ্ঠানে আগুন, আহত ১০ - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই উদযাপন’ অনুষ্ঠানে আগুন, আহত ১০

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 145 Time View

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই উদযাপন’ অনুষ্ঠানে আগুন, আহত ১০ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আগুনের ঘটনা ঘটে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ১৭ মিনিটে মঞ্চের পাশে থাকা একটি স্পিকারের তারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কিছু বেলুনে।

এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই মঞ্চ থেকে অনুষ্ঠান সঞ্চালকরা মাইকে ঘোষণা দিয়ে দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।

একজন সঞ্চালক বলেন, স্পিকারের তারে আগুন লেগেছে। আয়োজকদের অনুরোধ করছি, দয়া করে বিষয়টি দেখুন।
কিছু বেলুনেও আগুন লেগেছে। সবাই শান্ত থাকুন। ভয় পাওয়ার কিছু নেই।
আয়োজক ও স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিকভাবে মঞ্চ এলাকা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ১০ জন আহত হয়েছেন। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাংলানিউজকে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্টেজের সামনে বেলুনে আগুন ধরে যায়। তবে আগুন দ্রুত নিভে যায়, আমাদের নির্বাপন করতে হয়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম উপস্থিত আছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রথমে আটজন হাসপাতালে আসেন। পরে এ সংখ্যা বাড়তে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork