1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
রাঙ্গাবালীতে মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ নারী আটক, স্বামী পলাতক - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৫৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গাবালীতে মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ নারী আটক, স্বামী পলাতক

রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি :
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 141 Time View

গ্রেফতার হওয়া নারীর নাম তাসলিমা বেগম (৩৭)। তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা বেল্লাল দালালের স্ত্রী।

পুলিশ জানায়, তাদের স্বামী-স্ত্রী দুইজনের বিরুদ্ধেই এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে অবস্থিত তাসলিমা-বেল্লাল দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ব্যাগভর্তি গাঁজা নিয়ে দৌঁড়ে পালানোর সময় হাতেনাতে তাসলিমাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গাঁজাসহ গ্রেফতার নারী তাসলিমা ও তার পলাতক স্বামী বেল্লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাসলিমাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তা প্রেরক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork