1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
রাঙ্গাবালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৩৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গাবালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু তাহের রাঙ্গাবালী (পটুয়াখালী)
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 589 Time View

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালী বের করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারের নেতৃত্বে র‌্যালীটি উপজেলা সদরের বাহেরচর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। পথসভায় আব্দুর রহমান ফরাজী ও হারুন অর রশিদ হাওলাদার বলেন, বিএনপি ঐক্যবদ্ধ একটি সংগঠন। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকবে। আমাদের ধানের শীষের দুর্গ গড়ে তুলতে হবে। মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে ধানের শীষের বার্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork