1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
রাঙ্গাবালীতে আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৫৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গাবালীতে আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 137 Time View

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী আবুল বশার (৪০)। মামলা করে বিপাকে পড়েছেন তিনি।আসামীরা এলাকার প্রভাবশালী থাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।উল্টো বাদী মামলা তুলে না নিলে তাকে আসামীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রাণভয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছেন এমন অভিযোগ আবুল বশার । ঘটনাটি ঘটেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে চর-বৃষ্টিন গ্রামে। এ বিষয়ে আবুল বশার বলেন, টিউবয়েলের পানি আনা কে কেন্দ্র করে প্রতিপক্ষরা গায়ের জোরে আমাকে মারধর করে আমার মেয়েকে মারধর করে আমি মামলা করলে আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানাকে এজাহান নেওয়ার নির্দেশ দেন ।আমি গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি।যার মামলা নং সিআর ২১৯/২৫। এ বিষয়ে আবুল বশারের স্ত্রী মাহিনুর বেগম বলেন, আমার স্বামীকে চর-বৃষ্টিন বাজারে গেলে আসামিরা ভয় দেখায় মানুষের কাছে বলে মামলা তুলে না নিলে যেকোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমার স্বামী আসামিদের ভয়ে গলাচিপা গিয়ে থাকে। তিনি আরো বলেন, আমার স্বামীকে আসামিরা বাজারে উঠতে দেয় না। কৃষি কাজ করতে দেয় না। মামলা তুলে নিতে বলে আমরা এখন খুব কষ্টে জীবন যাপন করছি। এ বিষয়ে মামলার বাদি আবুল বশার বলেন, আসামি আওয়াল সরদার এবং মহসিন সরদার আমাকে বাজারে দেখলেই মানুষজনের কাছে বলে ওরে সরে যেতে বল নালে ওকে মারধোর করবো ওদের ভয়ে আমি দেশে থাকতে পারিনা ওরা আমাকে মামলা তুলে না নিলে যে কোন মুহূর্তে মেরে ফেলতে পারে। তিনি আরো বলেন, মামলা করে আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। আবুল বাশার বলেন, জেলা পুলিশ সুপারের সদয় দৃষ্টি কামনা করছি আমার দুজন আসামিকে গ্রেফতার করলে আমি এলাকায় থেকে সুন্দর মত জীবন যাপন করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork