1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৫৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

দৈনিক দিগন্ত বার্তা ডেস্ক
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 569 Time View

সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার (১৫ আগস্ট) তার ৮১তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিগত কয়েক বছরের মতো এবারও কেক কেটে জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মুক্তিযুদ্ধে, ১৯৯০ সালের গণআন্দোলনে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হবে।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা। ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজনীতিতে সক্রিয় হন তিনি এবং ১৯৮৪ সালে বিএনপি’র চেয়ারপার্সন নির্বাচিত হন।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্বের জন্য তিনি পরিচিতি পান। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং মোট তিন দফা প্রধানমন্ত্রী হন। ২০০১ সালের নির্বাচনে জয়ের পর তার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করে।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির সাজানো মামলায় কারারুদ্ধ হন তিনি। গুরুতর অসুস্থতার কারণে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পান এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির সিদ্ধান্তে তার সাজা মওকুফ করা হয়।

বর্তমানে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন এই জনপ্রিয় নেত্রী। এ বছরের শুরুতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান এবং চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন।

বিগত দেড় দশক ধরে ১৫ আগস্ট জন্মদিন পালন নিয়ে নানা মিথ্যাচার ও অপপ্রচারের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতা-কর্মীরা। তবে সকল বাধা ও প্রতিকূলতার মাঝেও বিএনপি নেত্রী আজ ৮১ বছরে পা রাখলেন দেশের রাজনীতিতে অবিসংবাদিত এক প্রতীক হয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork