1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
বাউফলে দুর্ধর্ষ ডাকাতি করে পালানোর সময় জনতার গণপিটুনি একজন নিহত একজন আহত - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৫৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাউফলে দুর্ধর্ষ ডাকাতি করে পালানোর সময় জনতার গণপিটুনি একজন নিহত একজন আহত

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 196 Time View

পটুয়াখালীর বাউফলে ডাকাতির পর পালাতে গিয়ে স্থানীয় জনতার পিটুনিতে এক ডাকাত নিহত ও এক ডাকাত আহত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত গভীর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম মো. উজ্জল মোল্লা (৩২), তিনি কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক মোল্লার ছেলে। আর আহত অন্য ডাকাত মো. রাজিব হোসেন (৩০), মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামে। তাঁর বাবার নাম মো. ছত্তার জোমাদ্দার।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে একদল ডাকাত আদাবাড়িয়া এলাকার বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতেরা বাসার লোকজনকে মারধর করে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতদের হামলায় বাড়ির লোকজন আহত হন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। এ সময় দুজনকে আটক করে পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দুজনকে স্থানীয় লোকজন পিটুনি দেন। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork