1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালী জেলা প্রেসক্লাব' নির্বাচনে সভাপতি পদে মশিউরসহ ৭ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পটুয়াখালী জেলা প্রেসক্লাব’ নির্বাচনে সভাপতি পদে মশিউরসহ ৭ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত —

জালাল আহমেদ পটুয়াখালী সংবাদ দাতা
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 415 Time View

আগামী ২০ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা প্রেসক্লাব এর দুই বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে ক্লাবের প্রতিষ্ঠাতা মশিউর রহমান বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে পারভেজ মাহমুদ ও পাঁচটি সদস্য পদে ইনামুর রহমান, মোসাঃ রুনু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান ও মোঃ রাসেল হাওলাদার বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানিয়েছেন।

এ নির্বাচনে বাকি সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক ও অর্থ সম্পাদক পদের প্রতিদ্বন্দী ১২ জন প্রার্থীরা হয়েছেন- সহ-সভাপতি পদে দুই প্রার্থী মোঃ রফিকুল ইসলাম( গোলাপ ফুল) ও মোঃ রাসিদ উদ্দিন(সূর্যমুখী ফুল), সাধারন সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দী প্রার্থী- এম নাজিম উদ্দিন( হাতি), এ.জেড.এম উজ্জল(ঘোড়া) ও রিয়াজুর রহমান(হরিণ), সহ সাধারন সম্পাদক পদে ২ জন হলেন- মোঃ কামরুজ্জামান রিপন(হাঁস) ও মোঃ মামুন হোসাইন( মোরগ), সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন – মোঃ নেছার উদ্দিন(হেরিকেন), কে এম মাসুদ মিয়া( বাজপাখী) ও মোঃ মজিবর হাওলাদার মাসুদ(ফুটবল), অর্থ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দী প্রার্থী হলেন- মোঃ আবদুর রহিম(মটর সাইকেল) ও মেঃ মাহবুবুর রহমান(রিক্সা)।
প্রকাশ, ২০১৮ সালে মোঃ মশিউর রহমানের নেতৃত্বে জেলা প্রেসক্লাব পটুয়াখালী স্থাপিত হয়। বর্তমানে জেলা প্রেসক্লাব পটুয়াখালী ফায়ার সার্ভিস সড়কে অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । ২০ সেপ্টম্বর এ ক্লাবেই বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন হবে। ক্লাবের ৫০ জন সদস্য ভোটার ভোট প্রদান করবেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জানান।
সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মো. সরোয়ার হোসেন সানুকে আহবায়ক করে ৩ সদস্য বিশিস্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন মোঃ জামাল আকন ও সঞ্জিব দাস।
সুষ্ঠুভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানিয়েছেন। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork