1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
"ইমতিয়াজ কামরান তালুকদার পেলেন সার্ক মানবাধিকার সম্মাননা" - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৬|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

“ইমতিয়াজ কামরান তালুকদার পেলেন সার্ক মানবাধিকার সম্মাননা”

দিগন্ত ডেস্ক
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫,
  • 461 Time View

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হোটেল ইম্পেরিয়াল সুইচ গার্ডেন, বনানী, ঢাকা। অনুষ্ঠানে তালুকদার গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমতিয়াজ কামরান তালুকদার সম্মাননা গ্রহণ করেন।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম অলাভজনক ও অরাজনৈতিক মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত।
তালুকদার অনুষ্ঠানে বক্তব্যে বলেন, “এই মর্যাদাপূর্ণ সম্মাননা মানবাধিকার, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি আমার নিবেদিতপ্রাণ কাজের স্বীকৃতি। আমি কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। প্রধান অতিথি ছিলেন নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবু নাসের ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান এবং ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. বাসীদুল ইসলাম, উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম, মেজর (অব.) জাহিদ হাসান, কেন্দ্রীয় পরিচালক মইনুল ইসলাম মারুফ পাঠোয়ারী, সাউথ কোরিয়ার আনারারি কনসাল জেনারেল সুলাইমান আলম শেঠ এবং কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন।
উক্ত আলোচনা সভায় ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারবৃন্দ, বাংলাদেশের সাবেক বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আজীবন কেন্দ্রীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork