
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ আল-আমিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব-৮ ও পটুয়াখালী সদর থানা পুলিশের যৌথ অভিযানে এই গ্রেফতার অভিযান চালানো হয়।
অভিযানের সময় আল-আমিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়:
৫০ গ্রাম গাঁজা
নগদ ৮,২৪৬ টাকা
১০ সৌদি রিয়াল
একটি পাসপোর্ট
দেশীয় ধারালো অস্ত্র
আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক
কয়েকটি খেলনা পিস্তল

আটককৃত আল-আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংযুক্ত ছবিতে অভিযানে ব্যবহৃত আলামত ও অভিযুক্তের চিত্র দেখা যাচ্ছে।