1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:১১|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু

পটুয়াখালী প্রতিনিধি || দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 569 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন টিম প্রধান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের সঞ্চালনায়

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবিএম মুকুল, টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম এবং টিম সদস্য ও সাবেক জাসাস নেতা আঃ কাইয়ুম মৃধা।

এসময় জেলা ও উপজেলা বিএনপিসহ অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রের নির্দেশনায় এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে এবং জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এ কার্যক্র চলমান থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নেতৃবৃন্দ। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork