1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
নূরকে দেখতে ঢামেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ চৌধুরী। - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৪০|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নূরকে দেখতে ঢামেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ চৌধুরী।

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫,
  • 632 Time View

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে যান তিনি।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদরের সন্তান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম,সৈয়দ নজরুল ইসলাম লিটু আহবায়ক গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা,নূরের স্ত্রী লুনা আক্তার ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন চৌধুরী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসময় উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমি এতদিন দেশের বাহিরে ছিলাম, আজ দেশে ফিরেছি, বিদেশে বসে নুরুল হক নূরের শরীরের খোঁজখবর নিয়েছি। রাজনীতির বাহিরে নুরুল হক নুরের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমরা একই জেলার মানুষ, তার বিপদে আমার পাশে থাকা কর্তব্য। নুরুল হক নুরের উন্নত চিকিৎসা বাহিরে কোথায় নিলে সুবিধা হবে সে ব্যাপারেও খবর নিয়েছি, তার দ্রুত সুস্থতা কামনা করছি।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, নূরের মতো তরুণ দেশপ্রেমিক নেতা না থাকলে অনেক তরুণরা পরিবর্তনের স্বপ্ন দেখতো না, ২৪ এর আন্দোলন হতো না, তিনি এই আন্দোলনের একজন অগ্রসৈনিক হিসেবে কাজ রাজপথে থেকে কাজ করেছেন। এই সময়ে এসে নুরুল হক নুরের ওপর হামলা এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হতে হবে। সরকারকে তার পরিবারের খোঁজখবর রাখতে হবে। দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork