1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
নরসিংদীতে পদযাত্রার আগে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় এনসিপির - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৩৬|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদীতে পদযাত্রার আগে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় এনসিপির

নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 204 Time View

দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পদযাত্রা ও সমাবেশ শুরর আগে জেলায় গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার দুপুরে শহরের বাসাইলের ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদী ক্লাবে দুই ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জেলার ২২ জন শহীদের পরিবারের দুজন করে সদস্য এই মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে নাহিদ ইসলাম তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এনসিপির নেতা–কর্মীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নাহিদ ইসলাম ও সারজিস আলম গাজীপুর থেকে নরসিংদী শহরে এসে ডাকবাংলোয় রাত যাপন করেন। আজ সকালে তাঁরা নেতা–কর্মীসহ বেলাব উপজেলার প্রতœস্থান উয়ারী–বটেশ্বর যান। সেখান থেকে ফিরে বেলা দুইটায় নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এনসিপির নরসিংদীর প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জানান, বিকেল পাঁচটায় নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের জেলখানার মোড় থেকে পদযাত্রা শুর হয়েছে। ওই পদযাত্রা এসে থামবে শহরের পৌরসভার সামনে। সেখানে সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছে। এসব আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সব রকম প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতা–কর্মীরা। নাহিদ ইসলাম, সারজিস আলম, সামান্তা শারমিন ও তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে নরসিংদীতে এসে পৌঁছেছেন।

এসব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ। শহরের মোড়ে মোড়ে ও আয়োজন–সংশ্লিষ্ট স্থানে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি আয়োজন শেষ করতে ৯ শতাধিক পুলিশ সদস্য মাঠে রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork