
✍️ সম্পাদকীয়
সময়ের দাবিতেই জন্ম নেয় কিছু উদ্যোগ। সত্য, নিরপেক্ষতা ও জনগণের কণ্ঠস্বরকে সামনে রেখে আমরা আজ শুরু করেছি “দৈনিক দিগন্ত বার্তা” — একটি আন্তর্জাতিক মানের বাংলা নিউজ পোর্টাল, যেটি পৌঁছে যাবে আপনাদের হৃদয়ে, দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও।
> আমরা চাই, প্রতিটি পাঠক যেন এখানে পায়:
বিশ্বাসযোগ্য খবর
প্রবাসীদের কথা
কৃষকের মাঠের সাড়া
শিশুদের নির্মল দুনিয়া
ধর্মীয় শিক্ষার আলো
> “সংবাদ শুধু তথ্য নয়, এটা দায়িত্ব” এই নীতিতে আমরা এগিয়ে যাব।
আমাদের পেইজ, ওয়েবসাইট, কিংবা অ্যাপে আপনি যদি থাকেন, তবে জানবেন — আপনি একজন সচেতন পাঠক, আপনি আমাদের স্বপ্নযাত্রার সাথী।
✒️ দিগন্তে চোখ রাখুন,
সত্যের পাশে থাকুন।
তারেক সালমান সম্পাদক
দৈনিক দিগন্ত বার্তা