1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত'- চরমোনাই পীর রেজাউল করিম - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:১৯|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬,
  • 439 Time View

আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন- যে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক বলা হলেও এর এক পাল্লায় গোপনে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত অবস্থান করছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৭ই ফেব্রুয়ারী) দুপুরে দিকে ঐতিহাসিক পাবলিক মাঠে পটুয়াখালী-২ (বাউফল) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে বাংলাদেশের মানুষ অন্য কোনো দেশের নয় বরং ইসলামের ইনসাফ দেখতে চায়।

চরমোনাই পীর অভিযোগ করেন- যে বিগত ৫৪ বছরে প্রচলিত আইনের শাসনের কারণেই দেশ পাঁচবার দুর্নী’তিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। তিনি বলেন- যে বিএনপি বা জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেনি বরং তারা প্রচলিত ধারায় দেশ চালানোর কথা বলেছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে তারা পূর্ণাঙ্গ ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন- যে এই প্রচলিত আইনের কারণেই দেশ এখন বিদেশের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে।

রাজনৈতিক প্রতিহিংসার সমালোচনা করে তিনি বলেন- যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায় আর বিএনপি এলে আওয়ামী লীগ ঘর ছাড়ে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না বলে তিনি আশ্বস্ত করেন। হাতপাখা প্রতীকে একটি ভোট মানে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধি করা উল্লেখ করে তিনি নতুন ভোটারসহ সর্বস্তরের মানুষকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান। ঐতিহাসিক বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আসনটির সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork