1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
জেলা প্রেসক্লাব' পটুয়াখালীর নির্বাচনে নির্বাচিত হলেন যারা - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জেলা প্রেসক্লাব’ পটুয়াখালীর নির্বাচনে নির্বাচিত হলেন যারা

জালাল আহমেদ পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 475 Time View

বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশে জেলা প্রেসক্লাব পটুয়াখালীর দু’বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে নির্বাচিত হলেন যারা।

শনিবার ফায়ার সার্ভিস সড়কস্থ জেলা প্রেসক্লাব পটুয়াখালীর নির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন-সভাপতি পদে মোঃ মশিউর রহমান, সহ-সভাপতি পদে মোঃ রাসিদ উদ্দিন, সাধারন সম্পাদক পদে রিয়াজুর রহমান, সহ- সাধারন সম্পাদক পদে মোঃ মামুন হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মজিবর হাওলাদার, দপ্তর সম্পাদক পদে পারভেজ মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম, ৫ টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন ইনামুর রহমান, মোসাঃ রুনু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান ও মোঃ রাসেল হাওলাদার।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৩ সদস্য বিশিস্ট নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্বে ছিলেন মোঃ সরোয়ার হোসেন সানু, তার সাথে দুইজন সদস্য ছিলেন মোঃ জামাল আকন ও সঞ্জিব দাস।
এ নির্বাচনে প্রাজাইডিং অফিসার ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা (রেজিস্ট্রার) মোঃ মাহাবুবুর রহমান, পোলিং কর্মকর্তা ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের জামিলা আক্তার বিথী। এ নির্বাচনে ৫০ জন সদস্য ভোটারই তাদের ভোট প্রদান করেছেন বলে প্রিজাইডিং অফিসার জানান।

উক্ত নির্বাচনে সভাপতি ও দপ্তর সম্পাদকসহ ৫ টি পদই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
বাকি সহ-সভাপতি, সাধারন সম্পাক, সহ- সাধারন সম্পাদক, সাংগঠনিক ও অর্থ বিষয়ক সম্পাদক এ পাঁচটি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।
প্রকাশ, ২০১৮ সালে মোঃ মশিউর রহমানের নেতৃত্বে জেলা প্রেসক্লাব পটুয়াখালী স্থাপিত হয়। বর্তমানে জেলা প্রেসক্লাব পটুয়াখালী ফায়ার সার্ভিস সড়কে অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork