1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
ছাত্রলীগ নেতা মাইনুলের যতো অপকর্ম, যুব জামায়াত নেতা পরিচয় দিয়েও শেষ রক্ষা হলোনা! - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ছাত্রলীগ নেতা মাইনুলের যতো অপকর্ম, যুব জামায়াত নেতা পরিচয় দিয়েও শেষ রক্ষা হলোনা!

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 711 Time View

পটুয়াখালীর বাউফলে ডেভিল হান্ট অপারেশন চালিয়ে কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মো. আব্দুস সালাম সিকদারের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাইনুল ইসলাম কে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। তিনি তাকে ইউনিয়ন যুব জামায়াতের নেতা পরিচয় দিলেও শেষ রক্ষা হয়নি।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর-২৫) সকাল ১১ টার দিকে তাকে মমিনপুর গ্রাম থেকে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেফতার করেন। এদিকে থানায় নিয়ে আসার পরপরই ওই মাইনুল ইসলামকে ছাড়াতে থানায় আসেন একদল জামায়াতের নেতাকর্মী।

অভিযোগ উঠেছে, গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাইনুল ইসলামকে ছাড়াতে তোরজোড় শুরু করেন কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম আবু সাঈদ। জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, শুধু মাইনুল নয়, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতারাও অপু’র (সদ্য সাবেক আওয়ামী চেয়ারম্যান) নির্বাচন করেছে৷ সে ছাত্রলীগের কোন পদে ছিলো না। আমার ইউনিয়ন জামায়াতের যুব কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছে মাইনুল। তার জন্য স্বাভাবিক ভাবে আমাকে আসতে হয়েছে।

এরআগে, মাইনুলের আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্টতার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। স্থানীয়রা জানান, ২০২৪ সালের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইনুল ও তার ভাই আমিনুল সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসম ফিরোজ এমপির শ্যালক ও ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক অপু’র পক্ষে আওয়ামী লীগের সাথে বিভিন্ন ভাংচুর করাসহ মারামারি-হানাহানির ঘটনায়ও জড়িত ছিলো। মমিনপুর চরে অপু’র দোহাই দিয়ে বিভিন্ন ভাবে জমি জবরদখল সহ বিভিন্ন ভাবে জমি দাতাদের হয়রানি করতো।

এলাকাবাসী জানান, এই মাইনুল সহ আরও অনেকে কেশবপুর ইউনিয়নে ও বিশেষ করে মমিনপুরে ও মমিনপুরের চরে বিভিন্ন ধরনের অপকর্ম অপরাধে লিপ্ত ছিলো। তাদের তান্ডব, নির্যাতন, অত্যাচারের শিকার ছিলো এলাকার বাসিন্দারা। ভয়ে কেউ মুখ খুলতোনা। তার বিরুদ্ধে নাকি একাধিক মামলাও রয়েছে বলে তারা জানান।

এবিষয়ে বাউফল থানারওসি আকতারুজ্জামান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য প্রমাণ নিশ্চিত হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাইনুলকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে গ্রেফতারের পরেরদিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork