1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
চিলমারীতে "মেধাবী ছাত্র জোবায়ের আমিন হত্যাকান্ডের এজাহারভুক্ত খুনিদের" অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:১৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

চিলমারীতে “মেধাবী ছাত্র জোবায়ের আমিন হত্যাকান্ডের এজাহারভুক্ত খুনিদের” অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 149 Time View

কুড়িগ্রামের চিলমারীতে ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও নেই তদন্তের কোন অগ্রগতি। জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা। সেদিন কি ঘটেছিল জোবায়ের আমিনের সাথে, সেই রাতে জোবায়ের সাথে ছিল তার দুই সহপাঠী, রাতে ঘুরতে বের হয়েছিল কিন্তু আর বাড়িতে ফেরা হয়নি তার। চিলমারীতে ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে আহাজারি করেন নিহতের অসহায় পিতা, ভাই, ও তার এলাকাবাসীরা। মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তায়, শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিহত জোবায়ের আমিনের বাবা আঃ জলিল (বিডিআর), বড় ভাই জিয়াউর রহমান জিয়া, চিলমারী উপজেলা সাবেক যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আবু সাঈদ হোসেন পাখি, চিলমারী উপজেলা সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান, যুবনেতা আশরাফুল আলম বকুলসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, হত্যা মামলার এক বছর অতিবাহিত হলেও এখনো কোন আসামিকে গ্রেপ্তার হয়নি। এর আগে আমরা আসামীকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে ৭ দিনের সময় দিয়ে ছিলাম। কিন্তু ৭ দিনে কোন অগ্রগতি না হওয়ায়, আমরা আবারও আগামী ২৪ ঘন্টা সময় দিলাম। এই ২৪ ঘন্টার মধ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্র জানান, বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের তদন্তের রয়েছে বলে জানা যায়। গত বছরের ১৯শে জুলাই, ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার। এক দিন পর “কলেজ ছাত্র জোবায়ের আমিনের” লাশ ভেসে ওঠে ব্রহ্মপুত্র নদে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। এরপর ঐ বছরের ২১শে জুলাই চিলমারী মডেল থানায়, সাইনান স্বচ্ছ (২১) ও ইউসুফ আহম্মেদ জায়েদের (২১) নামে এবং আরও ছয়-সাত জনের নামে অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork