1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
চালিতাবুনিয়ায় যুবদল সভাপতি বদরুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে তোলপাড় - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৩৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চালিতাবুনিয়ায় যুবদল সভাপতি বদরুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে তোলপাড়

শাকুর মাহমুদ প্রকাশক, দিগন্ত বার্তা
  • Update Time : শুক্রবার, আগস্ট ১, ২০২৫,
  • 1085 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চালিতাবুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব বদরুল ইসলাম বাচ্চু গাজী’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা।

স্থানীয় যুবদল ও বিএনপির একাধিক নেতা বলেন, বদরুল ইসলাম বাচ্চু গাজী একজন জনপ্রিয়, পরীক্ষিত ও ত্যাগী নেতা। দীর্ঘদিন ধরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা ঈর্ষণীয় হওয়ায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁকে হেয় করতে অপপ্রচারে নেমেছে।

প্রতিবাদকারীরা দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা বলেন, “আমরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব এবং সকল মিথ্যাচারের জবাব রাজপথেই দেব।”

এসময় নেতাকর্মীরা আরো বলেন, বদরুল ইসলাম বাচ্চু গাজী শুধু একজন সংগঠক নন, তিনি চালিতাবুনিয়ার যুব সমাজের আশা ও প্রেরণার নাম। তাঁর নেতৃত্বেই আগামীতে যুবদল আরও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে বদরুল ইসলাম বাচ্চু গাজী জানান, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি দলের প্রতি নিবেদিত ছিলাম, আছি এবং থাকব। এ ধরণের ষড়যন্ত্র আমাকে দলীয় কাজ থেকে বিচ্যুত করতে পারবে না।”

নেতাকর্মীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork