1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
ঘরে ঘরে গিয়ে আলতাফ চৌধুরীর জন্য ধানের শীষে ভোট চাইতে হবে এ্যাডঃ মহসীন উদ্দীন - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৪০|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঘরে ঘরে গিয়ে আলতাফ চৌধুরীর জন্য ধানের শীষে ভোট চাইতে হবে এ্যাডঃ মহসীন উদ্দীন

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 535 Time View

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এ্যাডঃ মহসীন বলেছেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ঘরে ঘরে গিয়ে নারী- পুরুষ সকলকে আলতাফ হোসেন চৌধুরী’ সালাম জানিয়ে ভোট চাইবেন। আলতফ হোসেন চৌধুরী একজন জাতীয় নেতা, তার সুনাম আছে- দেশবিদেশে। তিনি এমপি হলে, মন্ত্রীও হবেন এবং এলাকার উন্নয়ন হবে এবং মানুষের কল্যান হবে। তিনি বলেন আলতাফ হোসেন চৌধুরী নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজ থাকবেনা। মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে।

তিনি রোববার বিকেলে পটুয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের মারিয়ম নেছা একাডেমীতে পৌর সুশিল সমাজের ব্যানারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাস্ট্র মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে এ কথা বলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য মা- বোনদেরসহ সকল শ্রেনী পেশার সাধারনের প্রতি আহবান জানান।

মহিলা দলের কর্মী মোসাঃ আতিকা ইসলাম ডলি এর সভাপতিত্বে ও বিএনপি নেতা গোলাম মাওলা মিঠুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা দুলাল মাদবর,

শ্রমিক দলের সহ-সভাপতি কাসেম আকন, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান খন্দকার, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ তালুকদার, ব্যাংকার মোঃ সহিদ সরোয়ার আলম, মোঃ মিজানুর রহমান, মহিলা দলের নেত্রী শামসুন্নাহার লিলি, নারী কর্মী নিলুফা ইয়াসমিন, মোসাঃ মর্জিনা বেগম, লিমা বেগম প্রমুখ। এ বৈঠকে তিন শতাধিক নারী কর্মী উপস্থিত ছিলেন।

বৈঠক চলাকালে ভার্চুয়ালে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন আলতাফ হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork