1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গোলখালী ইউনিয়নের কার্যক্রম বেগবান করতে চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আবু - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৬|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গোলখালী ইউনিয়নের কার্যক্রম বেগবান করতে চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আবু

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 468 Time View

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানের অনুপস্থিতে ইউনিয়নের সেবা পেতে জনগণকে অনেক বেগ পেতে হয়। আর অনুপস্থিত চেয়ারমানদের ইউনিয়নের মধ্যে গোলখালী অন্যতম। তাই গোলখালী ইউনিয়নের কার্যক্রম আরো বেগবান করতে জেলা প্রশাসক মহোদয় মো. আবু সাঈদ আকনকে চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেছেন। একই সাথে প্রশাসক পদ থেকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ কে অব্যাহতি প্রদান করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর স্বাক্ষরিত (২৩ অক্টোবর বৃহস্পতিবার) এক পত্রের মাধ্যমে আবু সাঈদ আকন এ দায়িত্ব পেয়েছেন। তিনি উক্ত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়াও তিনি ছিলেন এ ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান। মো. আবু সাঈদ আকন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় ইউনিয়নবাসী উচ্ছাস প্রকাশ করেন এবং তারা খুবই আনন্দিত। এ বিষয় এলাকাবাসী গৌতম হাওলাদার, নাসিরউদ্দিন, জাকির হোসেন, কেসব দাস, জয়দেব সাধু সহ আরো অনেকে বলেন, আমাদের ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ স্যার যদিও এখানে প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তিনি তার নিজস্ব অফিসের কাজ করার পর আবার আমাদের ইউনিয়নে আসতেন। এতে আমরা সব সময় তাকে না পেয়ে অনেক কাজ সমাধা করতে পারতাম না। আমাদের ইউনিয়নে ইউপি সদস্য মো. আবু সাঈদ আকনকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় আমরা জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা ইউনিয়নের সেবা নিয়মিত পাব বলে আশা করি। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব রমিজউদ্দিন বলেন, মো. আবু সাঈদ আকন চেয়ারম্যান মহোদয় একজন পরিশ্রমী ব্যক্তি। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদ সকাল থেকে রাত অবধি কর্মচাঞ্চলে ব্যস্ত থাকে। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের নব দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন বলেন, সরকারি নীতিমালার বাহিরে কোন কাজ এই ইউনিয়ন পরিষদে হবে না। আমার ইউনিয়ন পরিষদ হবে জনগণের ইউনিয়ন, দুর্ণীতিমুক্ত ইউনিয়ন। এখন থেকে জন্মনিবন্ধন, জেলে চাল, ভিজিবি চাল, সকল প্রকার ভাতা স্বচ্ছতার ভিত্তিতে হবে। মানুষ যাতে সহজে অল্প সময়ের মধ্যে সকল প্রকার সেবা পেতে পারে এবং ভোগান্তীতে না পড়তে হয় সেই দিকে আমি নিজেকে মনোনিবেশ করব। আমি ইউনিয়নের সকলকে নিয়ে কাজ করতে চাই এবং সকলের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork