1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গোয়েন্দা পুলিশের অভিযানে বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মারুফ আহম্মেদ শাহ গ্রেফতার - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৫৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশের অভিযানে বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মারুফ আহম্মেদ শাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 165 Time View

রাজধানীর যাত্রাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ যাত্রাবাড়ী থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ শাহ (৩৭)-কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, তিনি আগে থেকেই একটি মামলার আসামি ছিলেন। ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় মামলা নং-৬০, তারিখ ২০ এপ্রিল ২০২৫-এ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় মামলা রুজু করা হয়।

এজাহার অনুযায়ী, ওইদিন ভোরে যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় নিষিদ্ধ সংগঠনের প্রায় ৫০-৬০ জন সদস্য গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে আটক দুইজনের জবানবন্দির ভিত্তিতে মারুফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার দুই ভাই শরিফ আহমেদ ও আরিফ আহমেদ, সায়দাবাদ ট্রেড সেন্টারের মালিকপক্ষের ছেলে ও সাংবাদিক মোঃ বশির আহমেদ সানি-কে দোষারোপ করে ভয়ভীতি ও মারধরের হুমকি দেয়। আমাদের প্রতিনিধি অনুসন্ধান করলে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তদন্তে আরও জানা যায়, ২০১৮ সালে সায়দাবাদ এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য জমির মালিকদের সঙ্গে মারুফ ৫ বছরের চুক্তি করেন। তবে চুক্তির মেয়াদ শেষে মালিকদের প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে উল্টো ভয়ভীতি ও হত্যার হুমকি দেন।
এ নিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও সাধারণ ডায়রি করা হয়েছে (জিডি নং- ১১৪৯, তারিখ ১৪/২/২০২৪ এবং ১৮০২, তারিখ ২৫/১২/২০২৪)। ভূমি মালিকরা তার বিরুদ্ধে আরবিট্রেশন মিস কেস ৪৯৬/২০২৪ দায়ের করলে আদালত ফ্ল্যাট/জমি ক্রয়-বিক্রয় ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে মারুফ ও তার কোম্পানি মারুফ প্রপার্টিজ লি., যা নিষিদ্ধ সংগঠনের অর্থ যোগানদাতা হিসেবেও চিহ্নিত, প্রতারণার মাধ্যমে জোরপূর্বক ফ্ল্যাট বিক্রি অব্যাহত রাখে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে মারুফ দীর্ঘদিন ধরে জমি দখল, প্রতারণা, ভয়ভীতি ও হুমকির মাধ্যমে ব্যবসা চালিয়ে আসছিলেন।
গোয়েন্দা পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork