1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গলাচিপায় দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র কার্যালয় উদ্বোধন - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৩৮|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র কার্যালয় উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 834 Time View

দীর্ঘ ১৭ বছর পর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন বিএনপি’র কার্যালয় উদ্বোধন ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালীর আয়োজন করা হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সরোয়ার হোসেন খন্দকার এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাসান মাহমুদ এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, পৌর বিএনপি’র সহ. সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আ. রশিদ হাওলাদার,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. নেছার সরদার, ডাকুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফরিদুল মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদার, কোষাধ্যক্ষ মো. জাকির হাওলাদার প্রমুখ।
এছাড়াও ডাকুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র চলছে। জুলাই-আগষ্টে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেটি হলে শহীদের আত্মার শান্তি পাবে। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার চাই। বিগত ষোল বছর হামলা-মামলার ঘরছাড়া করে রেখেছিল।

তিনি আরো বলেন,” হিন্দু মুসলিম আমরা ভাই-ভাই। তারাও যেন বুক ফুলিয়ে এ সমাজে বসবাস করতে পারে সেদিকে নজর রাখতে হবে। আমরা এ আসন থেকে এই জনপদের জনপ্রিয় নেতা হাসান মামুনকে নির্বাচিত করবো, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork