1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গলাচিপায় ট্যাক্স দিন সেবা নিন বললেন গোলখালী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:২৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় ট্যাক্স দিন সেবা নিন বললেন গোলখালী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 532 Time View

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ আকন জনসাধারণের উদ্দেশ্যে গোলখালী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চান, সরকারি ট্যাক্স দিন সরকারি সেবা নিন। গোলখালী ইউনিয়ন পরিষদ জনসাধারণের জন্য উন্মুক্ত এখানে কাউকে কাজের জন্য টাকা পয়সা দিতে হবে না। সরকারি ট্যাক্স দিয়ে রিসিট নিয়ে সরকারি সকল ধরণের সুযোগ-সুবিধা গ্রহন করতে পারবেন। সরকারি খাজনা ও ট্যাক্স দেওয়ার পরে যদি কোন ইউপি সদস্য টাকা নিয়ে কোন জনসাধারণকে ট্যাক্সের রশিদ বুঝিয়ে না দেয় তাহলে আমাকে ফোন দিবেন আমি তার বাড়িতে ট্যাক্সের রশিদ পাঠিয়ে দেব। সরকারি যত রকমের সুযোগ সুবিধা আছে কাউকে কোন রকমের টাকা না দিয়ে সরাসরি এসে সচিবকে অবগত করবেন বললেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন। তিনি আরও বলেন, আমার ইউনিয়নকে আমি ডিজিট্যাল রূপে সাজাতে চাই। কেননা এই ইউনিয়নে কোন কাচা রাস্তা থাকবে না। সরকারি নিয়ম মেনে সকলকে চলতে হবে। ইউনিয়ন পরিচয়পত্র নিতে কাউকে কোন টাকা পয়সা দিতে হবে না। ফেয়ার কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর ভাতা, বিধবা ভাতা সহ জেলে চাল নিতে বা সুবিধা গ্রহন করতে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না বলে তিনি আশ্বাস ব্যক্ত করেন। এবিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব রমিজ উদ্দিন বলেন, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ আকন ইতিমধ্যে ইউনিয়ন পরিষদে বসে সকল ইউপি সদস্যগনের উদ্দেশ্যে বলেন সরকারি ট্যাক্স ছাড়া সরকারি কোনো সুযোগ সুবিধায় জনসাধারকে কোন ভোগান্তি দেওয়া যাবে না। তিনি সকল সদস্যকে জনসাধারণের সেবা দেওয়ার জন্য আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork