1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গলাচিপায় গভীর রাতে সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৪২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গলাচিপায় গভীর রাতে সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 633 Time View

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মৃত নিমাই চাঁদ পোদ্দারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার পোদ্দার এর ঘরে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা যায় ২৩ আগস্ট গভীর রাত আনুমানিক ৪ টার দিকে শ্যামল কুমার পোদ্দারের ঘরের পিছনের দরজা ভেঙে একে একে তিনটি দরজা ভেঙে চারজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে প্রবেশ করেন। এসময় শ্যামল কুমার পোদ্দারের স্ত্রী, কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে সারে চার ভরি স্বর্নালংকার ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলার সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনা স্থলে পুলিশ পরিদর্শন করেছে।  
বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর জানান, খবর শুনে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি এবং পরে আমি নিজে গিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork