1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
কুয়াকাটা প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কুয়াকাটা প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 481 Time View

পটুয়াখালী জেলার সাগরকন্যা কুয়াকাটায় কুয়াকাটা প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর-২৫) বেলা ১১টার দিকে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও সাংবাদিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি এইচএম বাদল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক হোসাইন আমির।

স্বাগত বক্তব্য রাখেন- বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন- বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ঝালকাঠি জেলা শাখার সভাপতি এম. এম. রাজ্জাক পিন্টু, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজী মাসুদ, মঠবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন, বরগুনা জেলা শাখার মোঃ শাওন মিয়াজী, কার্যনির্বাহী সদস্য এবং বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি এম জাফরান হারুন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন- সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখতে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরও জানান- সংবাদকর্মীদের অধিকার ও কল্যাণের স্বার্থে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল কয়েকজন সাংবাদিকের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অসংখ্য সাংবাদিক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork