1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ডিসি উপহার বিনিময় - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:১৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ডিসি উপহার বিনিময়

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 108 Time View

প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা কাচা হাতে গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য রং তুলিতে চিত্রায়িত করে উপহার দেয়ায় খুশি হয়ে চার শত পনেরো জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র উপহার বিনিময় করলেন নীলফামারীর ডিসি মোহম্মদ নায়িরুজ্জামান। জুলাই যোদ্ধাদের স্মরণে নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ২৯ জুলাই বিকালে গুণগত শিক্ষার অর্জন নিয়ে চার শত পনেরো জন প্রাথমিক শিক্ষার্থীদের মুখোমুখি হন নীলফামারীর জেলা প্রশাসক মোহম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্যকালে উপস্থিত শিক্ষার্থীদের বলেন, নীলফামারী জেলা প্রশাসক তোমাদের ভাল কাজের জন্য উপহার দিতে চায়, তোমরা বিনিময়ে কি দিবে ? সকল শিক্ষার্থী দাঁড়িয়ে তাদের কাচা হাতে করা রং তুলিতে চিত্রায়িত গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য মেলে ধরে। সমবেতরা সকলেই মুহুর্মুহু করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন। পরে ডিসি নায়িরুজ্জামান তাদের হাতে প্রত্যেককে একটি করে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র তুলে দেন।
এসময় তিনি বলেন, প্রতিটি শিশুর মাঝে অপার সম্ভাবনাঘুমিয়ে আছে। তোমরা ভালকে ‘হ্যাঁ’ বলবে, মন্দকে ‘না’ বলবে। সত্য পথে চলবে আর লেখাপড়ায় মনোযোগী হবে। তা হলে এই দেশ একটি শিক্ষিত জাতিকে পরিণত হবে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন, কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার লোকমান হাকিম, কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ ও উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork