1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
মসজিদের ইমামের কাছে স্বেচ্ছাসেবক দলের সভাপতির চাঁদা দাবি, অতপর গ্রেফতার - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:০৮|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মসজিদের ইমামের কাছে স্বেচ্ছাসেবক দলের সভাপতির চাঁদা দাবি, অতপর গ্রেফতার

এম জাফরান হারুন:
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 288 Time View

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন (৪০)কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন শাহাদাত। এছাড়া ব্যবসায়ী খুশি আক্তার ও দফাদার মো. শফিকুল ইসলামের দোকানে তালা মেরে চাঁদা দাবি করে আসছিলেন তিনি। এছাড়াও তিনি কাঠালতলী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং মসজিদের ৫০০ কেজি রড জোরপূর্বক নিয়ে যান। এ ঘটনায় ইমাম আমিনুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বুধবার রাত ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেফতার করতে সক্ষম হন।

এব্যাপারে প্রতিবেদক মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “সে আমার সংগঠনের কেউ না।”

মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মির্জাগঞ্জ থানা পুলিশের চাঁদাবাজবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork