1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৫০|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 560 Time View

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে সুপারের কক্ষে তিনটি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে প্রতিষ্ঠানটিতে ক্লাস বন্ধ রয়েছে। শিক্ষকদের দ্বন্দ্বে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, সোমবার ক্লাস শেষে যথারীতি মাদ্রাসা ছুটি দেওয়া হয়। পরদিন সকালে ভারপ্রাপ্ত সুপার মাসুম বিল্লাহ এসে দেখেন তার দেওয়া তালার উপর আরও দুটি তালা ঝুলছে। পরে জানা যায়, এডহক কমিটির সভাপতি খালিদ সাইফুল্লাহ একটি এবং সাবেক ভারপ্রাপ্ত সুপার নজির উদ্দিন আরেকটি তালা মেরে দেন।

এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক মিলনায়তনে দুই পক্ষের শিক্ষক একে অপরের দিকে চেয়ার ছুড়তে থাকেন। পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের আশীর্বাদপুষ্ট হয়ে সভাপতি খালিদ সাইফুল্লাহ একের পর এক অনিয়ম-দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। তাকে অপসারণ করলেই প্রতিষ্ঠানটিতে সুষ্ঠু পরিবেশ ফিরবে।

ভারপ্রাপ্ত সুপার মাসুম বিল্লাহ বলেন, গত ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দায়িত্ব দেন। কর্তব্য পালনের সময় আজ মঙ্গলবার (২৬ আগস্ট-২৫) দেখি আমার দেওয়া তালার উপর আরও দুটি তালা ঝুলছে। পরে জানতে পারি সভাপতি ও সাবেক সুপার মিলে তালা দিয়েছেন।

এ বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত সুপার নজির উদ্দিন দাবি করেন, সভাপতির নির্দেশেই তিনি তালা দেন এবং এখনও তিনি দায়িত্বে আছেন। তবে সভাপতি খালিদ সাইফুল্লাহ ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী বলেন, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, উভয় পক্ষকে ডেকে তদন্ত করে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork