1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
নির্বাচনের প্রস্তুতি আছে, কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি: তাহের - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৩৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নির্বাচনের প্রস্তুতি আছে, কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি: তাহের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 113 Time View

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হলে জামায়াতের কোনো আপত্তি নেই জানিয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে। কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি। কারণ এখনো লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি।

রোববার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে এই কথা বলেন তিনি।

নির্বাচনের প্রস্তুতি আছে, কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি: তাহের ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হলে জামায়াতের কোনো আপত্তি নেই জানিয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে। কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি। কারণ এখনো লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি।

রোববার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে এই কথা বলেন তিনি।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, প্রবাসীদের ভোটার করা, ভোটার তালিকা আপডেট করাসহ নির্বাচন কমিশনের অনেক কাজ। প্রবাসীদের ভোটার করার ব্যাপারে সরকারের কমিটমেন্ট থাকলেও সেটা এখনো হয়নি। এরই মধ্যে ছয় মাস পার হয়েছে। আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নেই তাহলে এসব প্রস্তুতি আরও জোরদার হতে পারে। সেজন্যই আমাদের কাছে একটু শঙ্কা লাগে, কোনো জায়গা থেকে চক্রান্ত আছে কি না।

জামায়াতের এই নেতা বলেন, যদি একটা ফেয়ার ইলেকশন হয়, লেভেল ফিল্ড সেখানে তৈরি হয় এবং কিছু আইনের পরিবর্তন দরকার। কে সরকারে যাবে কে বিরোধী দলে যাবে এটা ডিসাইড করবে জনগণ। তবে তার পূর্ব শর্ত হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন। আমরা সেজন্যই মানুষ যে রায় দেবে সে রায়কে মাথা পেতে নেবো। তিনি বলেন, আজকের বৈঠকে মূলত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। পিএসসির (পাবলিক সার্ভিস কমিশনের) ওপরেই আমাদের আলোচনা হচ্ছে। আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য হাউজ একটু উত্তেজিত হয়েছিল। তিনি বলেন, আগে থেকেই কয়েকটি সাংবিধানিক কমিটি স্বাধীন ছিল। এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না। কিন্তু আমরা দেখছি, নিয়ম যেটাই হোক ড্রয়ার থেকে একটা স্লিপ বের হয় এবং সেই স্লিপ অনুসারেই নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে অনেক মেধাবী ছেলেরা রাজনৈতিক কারণে চাকরি পাননি। অনেক মেধাবী লোকে রাজনৈতিক কারণে চাকরি হারিয়ে ফেলেছে। এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র।

তিনি বলেন, অনেক সচিব ড্রাফট করতে পারতেন না। ড্রাফিংটা অ্যাসিসট্যান্ট সেক্রেটারি লেভেলের কাজ, কিন্তু দেখা যায় সচিব ড্রাফিং জানে না। অনেক সচিব আছেন যারা ইংরেজিতে ড্রাফ করতে পারেন না। এই যে বিশাল একটা অধঃপতন, আমাদের রাষ্ট্রের চেয়ে দুর্বলতা ও বিদেশে গিয়ে নেগোশিয়েট করতে পারে না। সেজন্য আমরা বলেছি, পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে। এখানে কোনো দলের কোনো মন্ত্রীর কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থাকতে পারবে না। এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। জামায়াতের এই নেতা বলেন, আমরা বলি সচিবালয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা আছেন। তাহলে তারা কারা? তারা হচ্ছেন যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়ে স্লিপের মাধ্যমে লিস্টের মাধ্যমে নিয়োগ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork