1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
উত্তরার হত্যা মামলার পলাতক আসামি কামরুল ইসলাম বাকিবিল্লাহ পটুয়াখালীতে গ্রেফতার - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৫০|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উত্তরার হত্যা মামলার পলাতক আসামি কামরুল ইসলাম বাকিবিল্লাহ পটুয়াখালীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 156 Time View

রাজধানীর উত্তরায় জুলাই মাসে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি মোঃ কামরুল ইসলাম বাকিবিল্লাহ (৩৫) কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত কামরুল ইসলাম বাকিবিল্লাহ পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নূর মোহাম্মদের পুত্র। শনিবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, কামরুল ইসলাম বাকিবিল্লাহ পটুয়াখালী জেলা যুবলীগের সদস্য এবং সজিব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কামরুল ইসলাম বাকিবিল্লাহ পটুয়াখালীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত ২০ নম্বর পলাতক আসামি। মামলাটি ০২ নভেম্বর ২০২৪ তারিখে রুজু করা হয়েছিল (মামলা নম্বর: ০৪), যার অধীনে ১৪৮/১৪৯/১২০(বি)/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এই মামলার ১ নম্বর আসামি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও এজাহারে অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেফতারের পর তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork