1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-৩ আসনের হাসান মামুনকে কারণ দর্শানোর নোটিশ - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:১৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-৩ আসনের হাসান মামুনকে কারণ দর্শানোর নোটিশ

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
  • 547 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি ৩ ফেব্রুয়ারি এ কারন দর্শানোর নোটিশ জারি করেন।

জানা যায়, বিএনপি মনোনীত ট্রাক মার্কার সংসদ সদস্য প্রার্থী মো. নুরুল হকের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মো. আবু নাঈম গত ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের কাজির স্ট্যান্ড ও গাজির স্ট্যান্ড এলাকায় ট্রাক প্রতীকের প্রার্থী মো. নুরুল হকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং উপস্থিত নেতা-কর্মীদের গালিগালাজ ও হুমকি প্রদান করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি. গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে বানোয়াট, মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করা হয়, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৬(ক) ও ১৫(ক) ধারার পরিপন্থী। এছাড়া নির্বাচনী প্রচারণাকালে আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগও উত্থাপন করা হয়েছে।

এ প্রেক্ষিতে সংসদ সদস্য প্রার্থী মো. হাসান মামুনকে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে পটুয়াখালী সদর সিনিয়র সিভিল জজ আদালতে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা যথাযথ প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দ্রুত জারি করে তার প্রতিবেদন দাখিলের জন্য দশমিনা থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সাব্বির মো. খালিদ এ নোটিশে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork