1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
মোংলা দিগরাজ মহাসড়কে মাদক অস্ত্র ও চোরাচালান রোধে যৌথ বাহিনী অভিযান। - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৪৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোংলা দিগরাজ মহাসড়কে মাদক অস্ত্র ও চোরাচালান রোধে যৌথ বাহিনী অভিযান।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 398 Time View

বাগেরহাট মোংলায় সম্প্রতি মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায নড়েচড়ে বসেছে প্রশাসন।
যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনে তল্লাশি এবং বৈধ কাগজপত্র যাচাই-বাছাই অভিযান পরিচালনা করেছেন যৌথ বাহিনী। এ সময় বিভিন্ন যানবাহনসহ মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিগরাজ বাজার সংলগ্ন বিএন স্কুল এন্ড কলেজের পাশে ট্রাস্ট ব‍্যাংকের সামনে মোংলা-খুলনা হাইওয়ে রাস্তার উপর এই ভ্রাম্যমাণ চেক পোস্ট বসানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদম’র নেতৃত্বে ১০ সদস্যের একটি সেকশন এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের ৫ সদস্যসহ যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি কর্তৃক ইস্যুকৃত কাগজপত্র যাচাইসহ ৪৫টি মোটরসাইকেল, ১২টি প্রাইভেট কার, ৬টি বাস, ২০টি মাইক্রোবাস ও ৫টি ট্রাকে তল্লাশি করা হয়।
এসময় ১০ টি মামলায় ৩২,৫০০ টাকা জরিমানা করা হয়।
আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নৌ-বাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork