1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:২৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মোঃ তারিকুল ইসলাম মুন্না পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 192 Time View

পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুইটি যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত সহায়তা প্রদান করে।

 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে সদর থানাধীন তিতাস মোড় সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮৩ হাজার ২০০ টাকা মূল্যের ২০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এরপর ৮ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, পরিবেশ অধিদপ্তর এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সদর থানাধীন চৌরাস্তা এলাকায় ‘এস আর পার্সেল সার্ভিস’-এ আরেকটি যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় ২২ হাজার ৭৫০ টাকা মূল্যের ৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট মালিককে আটক করা হয়।

 

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ‘এস আর পার্সেল সার্ভিস’ পটুয়াখালী শাখাকে সতর্ক করা হয়।

 

জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়েছে।

 

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork