1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ - dailydigantabarta
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:৫৪|
শিরোনামঃ
দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পটুয়াখালী -৪, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আউলিয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন হাওলাদার

চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশক ও সম্পাদক: শাকুর মাহমুদ দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 76 Time View
Screenshot

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়। তবে বিতরণের আগেই ৪ এপ্রিল কয়েকজন জেলে সম্ভাব্য অনিয়মের আশঙ্কার কথা সংশ্লিষ্টদের অবহিত করেন। বিষয়টি উপজেলা পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিকেও জানানো হয়েছিল বলে জানা গেছে। কিন্তু বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী প্রতিজন জেলের ৮০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও, অনেক জেলে পেয়েছেন মাত্র ৪০ কেজি। অন্যদিকে, অভিযোগ রয়েছে—কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের লোকজনকে সম্পূর্ণ ৮০ কেজি করে চাল দিয়েছেন।
স্থানীয়দের দাবি, এ ধরনের বৈষম্যমূলক বিতরণে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন এবং সরকারি সহায়তার সঠিক ব্যবহার ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork