1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখল, মারধর; বিচার না পেয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির কাছে আবেদন - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৪৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখল, মারধর; বিচার না পেয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির কাছে আবেদন

দৈনিক দিগন্ত বার্তা ডেস্ক,
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 620 Time View

পটুয়াখালীর দুমকি উপজেলার ৬নং কার্তিকপাশা ইউনিয়নের বাসিন্দা মো. আবু প্যাদা (পিতা মৃত ছাদেম আলী প্যাদা) তার নিজস্ব জমিতে নির্মিত দোকান জোরপূর্বক দখলের অভিযোগ তুলেছেন স্থানীয় কিছু সন্ত্রাসীর বিরুদ্ধে। শুধু তাই নয়, চাঁদা না দেওয়ায় বৃদ্ধ আবুকে মারধর করে গুরুতর আহত করার পাশাপাশি দোকানের ভাড়াটিয়াদেরও মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আবু প্যাদা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাসুদ প্যাদা, শহীদ প্যাদা, বাদল প্যাদা (সকলেই পিতা মৃত ইয়াকুব আলী প্যাদা), গত ৮ আগস্ট ২০২৪ তারিখে কার্তিকপাশা বুদ্ধিজীবী বাজার এলাকায় তার পৈত্রিক ভিটায় নির্মিত দোকানপাট জোরপূর্বক দখল করে নেয়।

তিনি আরও জানান, দোকান থেকে ভাড়াটিয়াদের বের করে দিয়ে নিজ নামে ভাড়ার নতুন চুক্তি তৈরি করে জোরপূর্বক ভাড়া উত্তোলন করছে অভিযুক্তরা। ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছে না। এলাকাবাসীর নীরবতা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত পরিবার চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে।

আবু প্যাদা বলেন, “ঘটনার পর আমি থানায় লিখিত অভিযোগ করি, কিন্তু তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) জাকির অভিযোগটি ধামাচাপা দেন এবং কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেননি। এরপর আমি পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করি এবং ২৭ মে ২০২৫ তারিখে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ জমা দেই (স্বারক নম্বর: ৩০২/MP)।”

তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি বাধ্য হয়ে রেজিস্ট্রার অফিসের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বরিশাল রেঞ্জের ডিআইজি বরাবর অভিযোগ করেছেন।

শেষ পর্যন্ত কোনো প্রতিকার না পেয়ে আবু প্যাদা কান্নাভেজা কণ্ঠে বলেন, “আমি আইনের আশ্রয় চেয়েছি, কিন্তু আজও বিচার পাইনি।”

এই ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও সঠিক বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork