1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
কেন্দ্রীয় ছাড়া সব কমিটি স্থগিত করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:০৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেন্দ্রীয় ছাড়া সব কমিটি স্থগিত করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দিগন্ত অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 761 Time View

কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্যান্য সব কমিটি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সংগঠনটির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর আজ রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

আজ সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিফাত রশিদ বলেন, ‘গতকালকের ঘটনা এবং এর মাঝে অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে-বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম যে এ ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না। কিন্তু, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মহলের শেল্টারে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের অনেকেই বিপথগামী হয়েছে। তাদের মাঝে কিছু করাপশনের ব্যাপার আমরা লক্ষ্য করেছি।’ ‘এ মুহূর্তে এগুলো নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই জরুরি মিটিং ডাকা হয়েছিল। সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটির কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো,’ বলেন রিফাত।

তিনি আরও বলেন, ‘আমরা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সে সম্পর্কে আমরা বসব, একটা রূপরেখা তৈরি হবে। বৈষমবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই আমরা বরদাস্ত করব না।’

‘আগামীতে সাংগঠনিক কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে, তা আমরা পরবর্তীতে জানিয়ে দেব,’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ছয়জনের বিরুদ্ধে।

এ বিষয়ে মামলার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুর রাজ্জাক রিয়াদ, কর্মী সাকাদাউন সিয়াম ও সাদাবকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork