1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
সাংবাদিককে মারধর: ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের হামলা - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৫৯|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাংবাদিককে মারধর: ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের হামলা

নিজস্ব প্রতিবেদক | দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 192 Time View

চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় মো. রুবেল নামে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

আহত সাংবাদিক মো. রুবেল দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলার ঘটনায় তিনি খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, মঙ্গলবার সকালে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ঝাউতলা এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কার্যক্রম নিয়ে একটি সচেতনতামূলক স্ট্যাটাস দেন। এরপর রাত ৯টা ৩০ মিনিটের দিকে ঝাউতলা বাজার রোড দিয়ে যাওয়ার সময় চাঁদাবাজ হোসেন তার গতিরোধ করে তাকে জোরপূর্বক পাশের ‘ঝলক ক্লাব’-এর অন্ধকার গলিতে নিয়ে যায়।

সেখানে প্রথমে গালিগালাজ করে এবং স্ট্যাটাসের বিষয়ে কৈফিয়ত চায়। একপর্যায়ে চিহ্নিত মাদক কারবারি জসিম, যিনি স্থানীয়ভাবে ‘গাঁজা ব্যবসায়ী’ নামে পরিচিত, এসে সাংবাদিক রুবেলের উপর হামলা চালায়। তারা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারতে থাকে। অভিযুক্ত হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিতে চায় এবং তার মোটরসাইকেল ভাঙচুরের চেষ্টা করে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, “এইবার বেঁচে গেছিস, আবার পেলে মেরে ফেলব। বাইকে উঠলে ট্রাক দিয়ে চাপা দিয়ে এক্সিডেন্ট বানিয়ে দিব।”

এই বিষয়ে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, “অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনায় বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারা আরও বলেন, “বর্তমানে দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানি উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় দেশব্যাপী প্রতিবাদ ও আন্দোলনের ডাক দেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork