1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
নরসিংদীর শিবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:১৬|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নরসিংদীর শিবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি নরসিংদী
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 114 Time View

নরসিংদীর শিবপুরে অদ্য ৩০ জুলাই বুধবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার এ.এস.এম. আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন এবং শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ. আলতাফ হোসেন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি মোছাঃ ফারজানা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সাহায্য করবে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শিবপুর এবং জেলা শিক্ষা অফিস, নরসিংদীর যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এই শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত পারফরমেন্সের ভিত্তিতে এই সম্মাননা অর্জন করেছে।শিক্ষা বোর্ড কর্তৃক ফলাফল যাচাই,বাছাইয়ের পর মনোনীত এই কৃতি শিক্ষার্থীদের অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা পেয়েছে ১০ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষার্থীরা পেয়েছে ২৫ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork