1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৩২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 490 Time View

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিপির পৃষ্ঠপোষকতা করছে। তাই আমরা সরকারকে বারবার সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য আরেকটি নিরপেক্ষ সরকার গঠনের প্রয়োজন হতে পারে। আমরা মনে করি সরকার সকল দলের প্রতি সমান আচরণ করবে।

শুক্রবার (২৬ জুলাই) কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার উদ্যোগে গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। নুরুল হক নুর বলেন, আমরা বিভিন্নভাবে শুনেছি কোনো কোনো জেলায় বৃক্ষমেলা বন্ধ করে, স্কুল ক্লাস বন্ধ করে তাদের সমাবেশে নিয়ে আসা হচ্ছে। এটি নতুন বাংলাদেশের চিত্র নয়। এগুলো আমরা পুরনো আমলে দেখেছি।

তিনি বলেন, গত ৫০ বছরের পুরনো রাজনীতি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এই রাজনীতি বাংলাদেশকে সংঘাত-সহিংসতার অনিশ্চিত রাষ্ট্রে পরিণত করেছিল। সেই রাজনীতির কবর রচনা করতে হবে।

ভিপি নূর বলেন, উত্তাল সমুদ্রে ঝুঁকি নিয়ে আমরা পাড়ি দিতে নেমেছিলাম এবং এই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন ঘটিয়ে তবেই ঘরে ফিরব। হানাহানি, দখলবাজি, জুলুম-নির্যাতন চালিয়ে এবং জনগণকে জিম্মি করে গত ৫০ বছর ধরে রাজনীতি পরিচালিত হয়েছে। সেখান থেকে এই তরুণ প্রজন্ম জাতিকে নতুন করে পথ দেখিয়েছে। তাই নেতৃত্বের ভার তরুণদের হাতেই তুলে দিতে হবে।

গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, গত ১৬ বছর ধরে অনেকেই লড়াই করেছেন, কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটাতে পারেননি। আমরা গণঅধিকার পরিষদ গঠনের মাধ্যমে তরুণদের বিপ্লবের জন্য প্রস্তুত করেছিলাম। আগামীতে যেন এই বাংলাদেশে আর কোনো হাসিনা কিংবা ফ্যাসিবাদ তৈরি না হয়, সেজন্য ছাত্র, যুবক ও তরুণদেরই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। হানাহানি-মারামারির বিপরীতে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বলেন, আগামী জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ সময় বিভিন্ন কুমিল্লা এবং কুমিল্লার বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে বলেন, নেতা তৈরির পুণ্যভূমি এই কুমিল্লা। ৭১ সাল থেকে শুরু করে অসংখ্য আন্দোলন-সংগ্রামে জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিয়েছে কুমিল্লা। কুমিল্লার মেঘনায় অবৈধ বালু উত্তোলনের কারণে অসংখ্য মানুষের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, অথচ প্রশাসন রয়েছে নির্লিপ্ত। অন্যদিকে, অপরিকল্পিত নগরায়নের ফলে কুমিল্লা সিটি করপোরেশন আজও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যার ফলে সামান্য বৃষ্টিতেই কুমিল্লা নগরীতে দেখা দেয় চরম জলাবদ্ধতা ও যানজট। তাই গণঅধিকার পরিষদ তথা তরুণ রাজনীতিকদের মধ্য দিয়ে আগামীতে এই ইতিহাস-ঐতিহ্যের কুমিল্লাকে সুপরিকল্পিতভাবে গড়ে তুলে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে হবে।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে আমাদের শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ ধরে রাখতে হবে। আগামীতে কুমিল্লা তথা বাংলাদেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার দায়-দায়িত্ব নিতে হবে তরুণদেরই।

এসময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুনসহ গণধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতারা। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সভাপতি মো. ফয়েজ উল্লাহ।

এর আগে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লার বিভিন্ন উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork