1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
লন্ডভন্ড দশমিনা-গলাচিপা বিএনপি: একের পর এক কমিটি বিলুপ্ত করে নেতাদের বহিষ্কার! - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:০৬|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

লন্ডভন্ড দশমিনা-গলাচিপা বিএনপি: একের পর এক কমিটি বিলুপ্ত করে নেতাদের বহিষ্কার!

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬,
  • 437 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে লন্ডভন্ড হয়ে পড়েছে দশমিনা ও গলাচিপা বিএনপি। প্রায় প্রতিদিনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত করা হচ্ছে এবং নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। তবে এসব ঘটনায় বিন্দুমাত্র বিচলিত নন বহিষ্কৃত বা বিলুপ্ত কমিটির নেতারা। বরং তারা আরও দ্বিগুণ শক্তি নিয়ে হাসান মামুনকে নির্বাচনে বিজয়ী করতে প্রত্যন্ত এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপি পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে দশমিনা-গলাচিপা বিএনপি, এর অঙ্গসংগঠন এবং দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার কলেজ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় গত ২৯ ডিসেম্বর হাসান মামুনকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।
এরপর গত ১৭ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশে দশমিনা উপজেলা বিএনপি, গলাচিপা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

এ ঘটনার জেরে এবার দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা এবং গলাচিপা পৌর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি দুই উপজেলার পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দশমিনা উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান এবং গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মাহিন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিন্টু ও সদস্য মোস্তাফিজুর রহমান মঈনকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিষয়টির সত্যতা স্বীকার করেছেন দশমিনা উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork