1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
র‍্যাবের অভিযানে ১২ শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৪২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে ১২ শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 408 Time View

পটুয়াখালীর র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে গলাচিপায় এক হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের ‘মেসার্স পাল স্টোর্স’ ও তার গোডাউন এবং মদন পালের দোকান ও গোডাউন থেকে বস্তা ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জব্দকৃত পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হবে।
স্কোয়াড লিডার রাশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন মজুদ করা হয়েছে বলে জানতে পারি। পরে অভিযান চালিয়ে ১২শ ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যবসায়ী মদল পালকে ১০ হাজার ও দেব দুলাল পালকে ১৫ হাজার মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত পলিথিন আইনী প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork