1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
খুলনা জেলা হতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেল ৩২ - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৬|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনা জেলা হতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেল ৩২

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 729 Time View

সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে অদ্য ৩১ আগস্ট ২০২৫ তারিখে খুলনা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে খুলনা জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টি,এম, মোশাররফ হোসেন মহোদয় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ সুপার, খুলনা মহোদয় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি। এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যে সকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান।

এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী অনেকেই আবেগ প্রবণ হয়ে পড়েন।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বাগেরহাট এবং জনাব মোঃ রাফিউর রহমান, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork