1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ভোট দেবে জনগন রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ভোট দেবে জনগন রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান

রাঙ্গাবালী* পটুয়াখালী (সংবাদদাতা
  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫,
  • 103 Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ।
বুধলবার (২২ অক্টোবর) বিকেলে বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ১১৩ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাইশদিয়া ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব মো.আমির হোসেন তালুকদার ।

এ সময় বক্তব্য রাখেন আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি, ১১৩ পটুয়াখালী-৪ এর সমন্বয়কারী মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী সহ অন্যান্যরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ আমির হোসেন মোল্লা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলার সভাপতি এম এ ইউসুফ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাইশদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বড়বাইশদিয়া ইউনিয়ন শাখার সভাপতি এইস এম রেদোয়ান তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানার সাধারণ সম্পাদক মোঃ মিল্লাত প্রমূখ।

বক্তারা বলেন, দেশে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামিক আদর্শের বিকল্প নেই। ইসলামী আন্দোলন জনগণের ভোটাধিকার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের পতাকাতলে আসতে হবে,আগামীতে ইসলামী দলগুলোকেই বেছে নেবে জনগন।

গণসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork