1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে মনসুর নামে এক যুবক গ্রেপ্তার - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৩৯|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে মনসুর নামে এক যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 547 Time View

চট্টগ্রামের পটিয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবুল মনছুর (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পটিয়া থানার পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তারকৃত আবুল মনছুর নগরীর চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনির বাসিন্দা।
তার বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন এক ভুক্তভোগী গৃহবধূ। মামলার এজাহারে বলা হয়, পটিয়া পৌরসভার ওয়াবদা রোড এলাকায় প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন ওই গৃহবধূ। স্বামীর একটি আইনি বিষয়ে সহযোগিতার সূত্র ধরে পরিচয় হয় আবুল মনছুরের সঙ্গে।এরপর ২০১৯ সালের ১৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে গৃহবধূর বাসায় গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে মনছুর। ধর্ষণের সময় গোপনে মোবাইলে আপত্তিকর ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে রাখেন মনসুর।
এরপর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীকে ব্ল্যাকমেইল করে এবং একাধিকবার ধর্ষণ করার অভিযোগ তুলেন ভুক্তভোগী গৃহবধূ। এজাহারে আরও উল্লেখ করেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনির একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ওই গৃহবধূকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিবারই সে নতুন করে ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে ভুক্তভোগীকে হুমকি ও মানসিক চাপ সৃষ্টি করে
রাখত। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি গোপনে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ এনে গতকাল ভুক্তভোগী থানায় একটি মামলা দায়ের করেন। এর পর পর মামলাটি গুরুত্বসহকারে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই যথাযথ তদন্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ও উক্ত গৃহবধুর ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে মনসুর, গৃহবধূর পরিবার মনসুরের বিভিন্ন হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শনের কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তুলে ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork