
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনে—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আউলিয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান বলে উল্লেখ করেন।
মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।
তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।