1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
আ:লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাউফলে সকল রাজনৈতিক সংগঠনের গণ মিছিল - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৫৭|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আ:লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাউফলে সকল রাজনৈতিক সংগঠনের গণ মিছিল

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 716 Time View

পটুয়াখালীর বাউফলে বিএনপির তিন গ্রুপ ও জামায়াতে ইসলামী,ইসলামি
আন্দোলন বাংলাদেশ এবং গনঅধিকার পরিষদ বাউফল শাখার নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে আনন্দ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (৫ই আগষ্ট) সকাল ১০টা থেকে প্রথমে পটুয়াখালী-২ আসন বাউফলের বিএনপি দলীয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। এবং তার বাসভবনের সামনে এক আলোচনার মাধ্যমে শেষ করা হয়।

পর্যায়ক্রমে ইসলামি আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার নেতাকর্মীদের মিছিল করা হয়। এবং উপজেলা পরিষদ চত্বরে একবিশাল আলোচনার মধ্যদিয়ে শেষ করা হয়।

পরপরই কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। এবং হাসপাতাল রোড বিএনপির কার্যালয়ে এক আলোচনার মাধ্যমে শেষ করা হয়।

এরপরই উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল করা হয়। এবং উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আলোচনার মধ্যদিয়ে শেষ করা হয়।

এদিকে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বিএনপির সহ- দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে একবিশাল আনন্দ মিছিল করা হয়। এবং মিছিল শুরুর প্রথমে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা করা হয়। তার পরপরই গনঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়।

এসময় গনমিছিলে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখরিত হয়ে উঠে বাউফল পৌরশহর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork