1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
যুবদল নেতা বদরুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা: দলীয় সিদ্ধান্তে কারণ দর্শানোর নোটিশ - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৩২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

যুবদল নেতা বদরুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা: দলীয় সিদ্ধান্তে কারণ দর্শানোর নোটিশ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 624 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙ্গাবালী উপজেলা শাখা সম্প্রতি চালিতাবুনিয়া ইউনিয়নের যুবদল সভাপতি মোঃ বদরুল ইসলাম বাচ্চু গাজীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

নোটিশে উল্লেখ করা হয়, বদরুল ইসলাম বাচ্চু গাজী সাম্প্রতিক সময়ে দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত আছেন বলে অভিযোগ উঠেছে। যা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে।

তবে স্থানীয় যুবদল নেতাকর্মীরা দাবি করেছেন, এই অভিযোগ পরিকল্পিত, মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্ররোচনায় কিছু দুষ্কৃতিকারী কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাচ্চু গাজীকে জড়িয়ে মিথ্যা তথ্য ভাইরাল করে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নোটিশে যা বলা হয়েছে:
নোটিশে বাচ্চু গাজীকে সাত (৭) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ও স্ব-শরীরে উপজেলা যুবদলের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব না পেলে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

নোটিশে স্বাক্ষর করেন
আসাদুজ্জামান অরুণ মীর, আহ্বায়ক, রাঙ্গাবালী উপজেলা যুবদল
মু. নিয়াজ আকন, সদস্য সচিব, রাঙ্গাবালী উপজেলা যুবদল

বদরুল গাজীর প্রতিক্রিয়া:
বদরুল ইসলাম বাচ্চু গাজী এক প্রতিক্রিয়ায় জানান,
“আমি সব সময় দল ও সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে। কিছু কুচক্রী মহল আমাকে রাজনীতি থেকে দূরে সরাতে চায়। আমি দলের কাছে লিখিত ব্যাখ্যা দেব এবং সত্য উদঘাটনের দাবি জানাই।”

নেতাকর্মীদের মধ্যে ক্ষোভঃ
স্থানীয় নেতাকর্মীদের অনেকেই জানিয়েছেন, বাচ্চু গাজী একজন নিষ্ঠাবান ও জনপ্রিয় যুবনেতা। তার বিরুদ্ধে এমন অভিযোগ ও অপপ্রচার গভীর ষড়যন্ত্রের অংশ। অনেকের মতে, দলের ভেতরের কোন্দল ও বাইরে থেকে রাজনৈতিক চাপের ফলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি আদর্শিক সংগঠন যেখানে শৃঙ্খলা রক্ষা ও সত্যের জয় সবার আগে। সংগঠন আশা করছে, সত্য উদঘাটনের মাধ্যমে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork