1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
‘চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ’—বিস্ফোরক মন্তব্য ইমির - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৩৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

‘চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ’—বিস্ফোরক মন্তব্য ইমির

অনলাইন দিগন্ত ডেস্ক
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 113 Time View

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল শাখার মুখ্য সংগঠক সারজিস আলম। তবে তার সেই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রবিবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সেনাবাহিনী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করে একটি পোস্ট দেন সারজিস আলম।সারজিসের এই পোস্ট শেয়ার করে একই দিনে কড়া প্রতিক্রিয়া জানান এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি লিখেছেন, ‘এক টিম চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ শুরু হয়ে গেছে।’

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতাকর্মীর নাম। সাবেক সাংসদ শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচ ছাত্রনেতা। সূত্র বলছে, এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতাকর্মীর সরাসরি সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।ইমির প্রতিক্রিয়ায় পরোক্ষভাবে এই ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন অনেকে। কেউ কেউ বলছেন, দলের ভেতরেই এখন সেনাবাহিনীর ভূমিকা ও বিতর্কিত ছাত্রনেতাদের নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এ বিষয়ে সারজিস আলম কিংবা এনসিপির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork